কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এই স্লোগানকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক মর্যাদা ও সব নাগরিকের সমান অধিকারের বার্তা তুলে ধরেছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।
তিনি মনে করেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হওয়া উচিত। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলা সম্ভব।
খালেকুজ্জামান বাবলুর এ বার্তায় ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক অধিকার ও জাতীয় ঐক্যের গুরুত্ব প্রতিফলিত হয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং নিরাপদে বসবাসের পরিবেশ নিশ্চিত করা জরুরি।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ সর্বস্তরের মানুষের দায়িত্বশীল ভূমিকা রয়েছে। বিভেদ ও বিদ্বেষ পরিহার করে পারস্পরিক সহযোগিতা এবং মানবিক মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বানও এই বার্তার মূল তাৎপর্য।
“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এই প্রত্যাশা বাস্তবায়িত হোক মানুষের সমান অধিকার, পারস্পরিক সম্মান ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে।





































