back to top
Home গাজীপুরের খবর নজরুল বর্ষ উদযাপনে কালীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নজরুল বর্ষ উদযাপনে কালীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নজরুল বর্ষ উদযাপন কালীগঞ্জে

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্মকে স্মরণ এবং নতুন প্রজন্মের মাঝে নজরুলের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। এছাড়া অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টারসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালীগঞ্জের সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন বর্তমান প্রজন্মের জন্যও অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁর সৃষ্টিকর্ম তরুণদের মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি এ কে এম ফজলুল হক মিলন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

উপজেলা প্রশাসন, কালীগঞ্জ, গাজীপুর এ অনুষ্ঠানের আয়োজন করে।