back to top
Home প্রচ্ছদ দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলেন, দল চাইলে উপজেলা চেয়ারম্যান পদে লড়বেন খালেকুজ্জামান বাবলু

দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলেন, দল চাইলে উপজেলা চেয়ারম্যান পদে লড়বেন খালেকুজ্জামান বাবলু

উপজেলা চেয়ারম্যান পদ

কালীগঞ্জ প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু বলেছেন, বিএনপির কঠিন সময়ে তিনি দলীয় নেতাকর্মীদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থেকে কাজ করে যেতে চান। রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা মামলা ও হয়রানির শিকার হয়েছেন বলে দাবি করেন খালেকুজ্জামান বাবলু। তাঁর বক্তব্য অনুযায়ী, আওয়ামীলীগ সরকারের আমলে তাঁর নিজের পাশাপাশি তাঁর ছেলে, ভাই ও ভাতিজাসহ পরিবারের একাধিক সদস্যের নামেও মামলা দেওয়া হয়েছিল। দল চাইলে তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী হতে প্রস্তুত রয়েছেন। তবে এ বিষয়ে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান তিনি।

 

তিনি বলেন, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন। বিএনপির দুর্দিনে যারা মামলা, হামলা ও নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন, তাদের পাশে থেকে ভবিষ্যতেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আগামীতে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে খালেকুজ্জামান বাবলু বলেন, দল চাইলে তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী হতে প্রস্তুত রয়েছেন। তবে এ বিষয়ে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান তিনি।

 

খালেকুজ্জামান বাবলু বলেন, দলের সিদ্ধান্ত ও নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়েই তিনি ভবিষ্যতের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে চান। জনগণের পাশে থেকে কালীগঞ্জের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

তাঁর এই বক্তব্যকে ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। তবে প্রার্থী হওয়ার বিষয়টি দলীয় সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।