গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাঙ্গাল হাওলা গ্রামে একতা যুব সংঘের উদ্যোগে আয়োজিত লক্ষ্মীপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে শুভেচ্ছা ও অনুদান পৌঁছে দিয়েছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য জননেতা এ কে এম ফজলুল হক মিলনের পক্ষ থেকে তিনি মন্দিরে উপস্থিত হয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে লক্ষ্মীপূজার এ আয়োজনে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট থাকুক; এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।







































